শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাফলং জিরো পয়েন্টে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩ সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন “শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর... স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান জামালগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা সম্প্রতি বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের আয়োজনে ও অর্থায়নে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এই উপলক্ষে বৃহস্পতিবারে (৫ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি তাহসিনা রুশদী বলেন, “ডেফোডিল এসোসিয়েশন আর্তসামাজিক উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সব সময় এগিয়ে আসে। বন্যা, খরা বা মহামারির সময়ও তারা অসহায় মানুষের পাশে দাঁড়ান। এ ধরনের অবদান সত্যিই প্রশংসার যোগ্য।”

সভায় সভাপতিত্ব করেন ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি হোসাইন আহমদ প্রবেল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলছুমা রুবি, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সংগঠনের উপদেষ্টা ও অন্যান্য বিশেষ অতিথি। ভার্চুয়ালি বক্তব্য দেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক আল-আমিন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য জামিল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন এমপি সহকারি ময়নুল হক, যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ ও ডেফোডিল এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

আলোচনা সভার সমাপ্তিতে ৬০টি মধ্যবিত্ত ও ২০০টি দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই উদ্যোগ সমাজের দূর্বল ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সম্পর্কিত আরো

জাফলং জিরো পয়েন্টে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ

সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩

সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ

বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন

“শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর

বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর

জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা

সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর...

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

জামালগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত