শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটের পুলিশ সুপার আখতার বদলি, দায়িত্বে সাদেক

সিলেট জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন ড. চৌধুরী মো: যাবের সাদেক। বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের সাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

একই আদেশে সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএন’র পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অপরদিকে সিলেটের নবনিযুক্ত পুলিশ সুপার  ড. চৌধুরী মো: যাবের সাদেককে জামালপুর থেকে সিলেটে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন এসপি যোগদান করায় সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ বিভাগ।

এই সম্পর্কিত আরো