বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
সিলেট বিভাগ

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর আইন বিভাগের উদ্যোগে ডিবেট ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাণবন্ত অংশগ্রহণ, বুদ্ধিদীপ্ত বিতর্ক ও জ্ঞানের প্রতিযোগিতায় মুখর ছিল পুরো আয়োজন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল Asian Parliamentary Debate Competition 2026-এর পুরস্কার বিতরণী পর্ব। এছাড়া Academic Achievement Award প্রদানের অংশ হিসেবে প্রতিটি সেমিস্টারের শিক্ষার্থীদের মধ্য থেকে দুটি বিশেষ ক্যাটাগরিতে—Best Attendance ও Best Academic Result—এই সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের অধ্যবসায়, নিয়মিত উপস্থিতি ও একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। এছাড়া আইন অনুষদের ডিন প্রফেসর তোতিউর রহমান, বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর শামসুল আলম এবং হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর শফিউল আলম উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, জ্ঞানচর্চা ও নেতৃত্বগুণ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার। এই প্রজন্মই ভবিষ্যৎ পৃথিবীর প্রতিনিধিত্ব করবে। তরুণদের উদ্যম ও স্বপ্নই জাতির অগ্রযাত্রার শক্তি।”

অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আইন বিভাগের প্রভাষক অনুপম গোপ এবং মোছা: সাথী মনি। ডিবেট প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালনকারী আইন বিভাগের শিক্ষকদের সম্মাননা স্বরূপ সার্টিফিকেট প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এছাড়া অনুষ্ঠানের এক পর্যায়ে আইন বিভাগের নবীন দুই শিক্ষক মাইশা নাওয়ার এবং মোঃ শওকত আলম ফয়সাল-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়, যা পুরো আয়োজনকে আরও উষ্ণ ও আনন্দঘন করে তোলে।

অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ীদের মাঝে ট্রফি, মেডেল, সার্টিফিকেট ও আকর্ষণীয় উপহার প্রদান করা হয়। ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিম হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে ট্রফি গ্রহণ করেন আইন বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী কামরান হোসেন, আব্দুল মুমিত ও রুপন মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান এ কে এম সোহেল হাবিব নওরোজ। দক্ষ ও প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন প্রভাষক মাইশা নাওয়ার ও মোঃ শওকত আলম ফয়সাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাহমুদুল হাসান খান।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের