বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
সিলেট বিভাগ

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি

পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

পুলিশের এক কর্মকর্তার ব্যক্তিগত গাড়িতে লিফট নেওয়ার পর স্পর্শকাতর একটি মামলার আসামী হতে হয়েছে সংবাদকর্মী লিটন মিয়া ও চালক জুনায়েদ আহমদকে—এমন অভিযোগ তুলেছে তাদের পরিবার। প্রকৃত ঘটনার ভিন্ন চিত্র থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে বলেও দাবি করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টায় সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আটক লিটন মিয়ার বড় ভাই মরম আলী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ ফেব্রুয়ারি রাত ১২টার পর সিলেট নগরের এয়ারপোর্ট রোডস্থ এডভেঞ্চার ওয়াল্ড এলাকায় একটি চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এসময় গাড়ির পেছনের সিটে একটি ওয়াকিটকি এবং পেছনের ঢালায় একটি চাকু পাওয়া যায়। পরে গাড়ি থেকে লিটন মিয়া ও চালক জুনায়েদ আহমদকে আটক করা হয়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে। কোম্পানীগঞ্জ থানাধীন ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল ভোলাগঞ্জ বাজার থেকে নিজস্ব গাড়িতে গ্যাস নেওয়ার উদ্দেশ্যে চালক জুনায়েদকে নিয়ে সিলেট নগরের দিকে রওনা হন। পথে ভোলাগঞ্জ থেকে বের হওয়ার সময় তার সঙ্গে লিটনের দেখা হয়। পরিচিত হওয়ায় এবং লিটনের সিলেটে জরুরি কাজ থাকায় তাকে গাড়িতে তুলে নেন ওই পুলিশ কর্মকর্তা।

পরে পাড়ুয়া এলাকায় পাথর উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত এলাকা হওয়ায় এসআই কামরুল মাঝপথে নেমে যান। এরপর চালক জুনায়েদ গাড়ি নিয়ে সিলেটের দিকে রওনা দেন। এসময় গাড়ির সামনের সিটে ছিলেন লিটন মিয়া।

চেকপোস্টে আটকের পর লিটন ও জুনায়েদ জানান, ওয়াকিটকি ও গাড়ির মালিক এসআই কামরুল। বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি ও ওয়াকিটকির মালিকানা স্বীকার করেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে বলা হয়, কামরুলের ওই স্বীকারোক্তির অডিও ও ভিডিও তাদের কাছে সংরক্ষিত রয়েছে। পরে তিনজনকেই থানায় নেওয়া হয় এবং সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদেও মালামালের মালিকানা তার বলে নিশ্চিত হওয়া যায় বলে পরিবারের দাবি।

কিন্তু এরপরও লিটন মিয়া ও চালক জুনায়েদকে ‘ডাকাতির প্রস্তুতিকালে আটক’ দেখিয়ে একটি মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন মরম আলী। তার দাবি, একটি প্রভাবশালী মহলের যোগসাজশে পরিকল্পিতভাবে এই স্পর্শকাতর মামলায় তাদের আসামী করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, লিটন মিয়া পেশায় একজন সংবাদকর্মী এবং গণ অধিকার পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক। তিনি তিন সন্তানের জনক এবং পারিবারিক ব্যবসার সঙ্গেও যুক্ত। তার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করতেই এই মামলা দেওয়া হয়েছে বলে পরিবারের অভিযোগ।

বর্তমানে লিটন মিয়া ও জুনায়েদ আহমদ কারাগারে রয়েছেন। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে তাদের মুক্তি, নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনার সুষ্ঠু অনুসন্ধানের দাবি জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের