মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
সিলেট বিভাগ

সংবাদ সম্মেলন

সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

সিলেট নগরীর ছড়ারপাড় এলাকার বাসিন্দা ও ১৪ নং ওয়ার্ড মহিলা দলের সাবেক সভানেত্রী রেনু বেগম অভিযোগ করেছেন, একটি স্বার্থান্বেষী চক্র তার পরিবারের সদস্যদের ওপর 'ছাত্রলীগ' তকমা লাগিয়ে এবং চোরাচালানের মিথ্যা অভিযোগ এনে ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছে। সোমবার (২ মার্চ) সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেনু বেগম জানান, তিনি সিলেট নগরীর ছড়ারপাড়ের সুগন্ধা-১৩ নম্বর বাসার মৃত সাবু মিয়ার স্ত্রী। তার বড় ছেলের ঘরের নাতি আতাউর রহমান রাহী একজন কলেজ শিক্ষার্থী এবং ছোট ছেলের ঘরের নাতি এহসান আরাফাত রাফি স্কুল ছাত্র। একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে এই দুই শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করতে এবং পরিবারের মানহানি ঘটাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে মিথ্যা তথ্য প্রচার করছে।

রেনু বেগম বলেন, আমার দুই ছেলে রুমেল আহমদ ও রুহেল আহমদ দীর্ঘ দিন ধরে মানসিক অসুস্থ। এই সুযোগে স্থানীয় কিছু লোকের সাথে আমাদের জায়গা-জমি নিয়ে চলা বিরোধের জেরে তারা আমার নাতিদের টার্গেট করেছে। 'তদন্তরিপোর্টডটকম' ও 'নগর সমাচার২৪ডটকম' নামক দুটি ফেসবুক পেজ থেকে রাহীকে গোয়াইনঘাট সীমান্তের চোরাচালান ও কালিঘাট বাজারের পণ্য সিন্ডিকেটের সাথে জড়িয়ে বানোয়াট খবর প্রকাশ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সংবাদে রাহীকে ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ ২০১৮ সালে ঘোষিত ওই ওয়ার্ডের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে আরাফাত আহমদ নামে অন্য একজনের নাম রয়েছে। আমার নাতি রাহী কখনোই ছাত্রলীগের কোনো মিছিল-মিটিং বা কমিটির সাথে যুক্ত ছিল না। তাকে রাজনৈতিক তকমা দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গত ৫ আগস্টের পরবর্তী একটি বিস্ফোরক মামলায় (নং-৪৬৯/২৪) রাহীকে জড়িয়ে গ্রেফতারের ভুয়া খবরও প্রচার করা হয়েছে। অথচ ওই মামলার বাদী স্বয়ং আদালতে লিখিত দিয়েছেন যে, রাহীর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই এবং প্রতিপক্ষের প্ররোচনায় তাকে মামলায় জড়ানোর চেষ্টা করা হয়েছে।


রেনু বেগম আক্ষেপ করে বলেন, এই মিথ্যাচারের ফলে আমার নাতিরা চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। কলেজ ও স্কুলগামী শিক্ষার্থীদের এভাবে অপরাধী হিসেবে উপস্থাপন করা অত্যন্ত ন্যাক্কারজনক।

সংবাদ সম্মেলনে রেনু বেগম এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন এবং প্রশাসনসহ সাধারণ মানুষকে এমন বিভ্রান্তিকর খবরে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে তার নাতি আতাউর রহমান রাহী উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান