সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান করেছে বিশ্বনাথ পৌরসভা ও ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। সোমবার (২ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও ট্রাস্টের পক্ষ থেকে ৪১ জন প্রতিনিধির মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে সম্মানী প্রদান করা হয়।
এ উপলক্ষে স্থানীয় রামসুন্দর অগ্রগামী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি মো. গৌছ আলী।
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের স্থানীয় কমিটির কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ ইমাদ উদ্দিন, রামসুন্দর অগ্রগামী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, মাদানিয়া মাদ্রাসা এর প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ এবং ট্রাস্টি আজিজুর রহমান রুমেল।
অনুষ্ঠানে ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী গ্রহণ করতে আসা ৪১ জন প্রতিনিধিসহ এলাকার বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।