বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে পুলিশের অভিযানে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ ‎

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দিকে উপজেলার সদর ইউনিয়নের চানপুর বাজার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জামালগঞ্জ থানার এসআই সুব্রতের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন নৌকাটিতে তল্লাশি করে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করে এবং দুইজনকে আটক করে।

‎আটকরা হলেন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার লক্ষীপুর গ্রামের ফকর মিয়ার পুত্র রানা সরকার (২৮) এবং সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মো. শাহজাহান (৩৮)।

‎পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জব্দ করা ইঞ্জিনচালিত নৌকাটি মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছিল।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

‎জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযানটি পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো