মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বাজারে ডিসির ঝটিকা অভিযান: ১২০ টাকার লেবু নেমে এলো ৪০ টাকায়!

রমজানের শুরুতেই নিত্যপণ্যের আকাশছোঁয়া দামে নাভিশ্বাস ওঠা ক্রেতাদের মাঝে স্বস্তি ফেরাতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। আর তদারকিতে গিয়ে চমকপ্রদ চিত্র—১২০ টাকা হাঁকা লেবুর হালি মুহূর্তেই নেমে এলো ৪০ টাকায়!

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সুনামগঞ্জ জেলা প্রশাসন শহরের বিভিন্ন বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করে। নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

সবজির বাজার পরিদর্শনকালে জেলা প্রশাসক লেবুর হালির দাম জানতে চাইলে এক বিক্রেতা ১২০ টাকা দাবি করেন। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মুহূর্তেই সেই দাম কমিয়ে ৪০ টাকা বলেন। এ সময় কম দামে লেবু কিনতে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন।

বাজার ঘুরে দেখা যায়, রোজা শুরুর পর লেবু, শসা ও কাঁচামরিচসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম কয়েকগুণ বেড়েছে। পরে জেলা প্রশাসন সবজির বাজার, মাছের বাজার ও মাংসের বাজারসহ বিভিন্ন পণ্যের দোকান পরিদর্শন করে।

মনিটরিং শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, রমজান মাসে বাজারে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বাজারে সবজি, মাছ ও মাংসের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের এমন কঠোর অবস্থানে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।

এই সম্পর্কিত আরো