পবিত্র মাহে রমজান উপলক্ষে চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে বাহরাইন প্রবাসী মো. বিল্লাল মিয়ার উদ্যোগে ১২০ জন হতদরিদ্র রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আমুরোড হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল খেজুর, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, খেসারি ডাল, ছোলা, মুড়ি ও চিনি।
ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শেখ সুমন আহমেদ, মো. শরীফ মিয়া, সাংবাদিক নুরুল আমিন, মো. বাছির মিয়া এবং আমুরোড বাজারের ব্যবসায়ী মো. আব্দুল মজিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রবাসী মো. বিল্লাল মিয়া বলেন, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য। রমজান মাসের শুরুতেই শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার ইচ্ছা থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।