শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ফিজিওথেরাপি চিকিৎসকদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রিকাইল ফিল্ডের ৫ নং কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমান - ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি বিশেষ ফ্লাইটে কাতার থেকে ফিরলেন ৪৩০ বাংলাদেশি আখালিয়ায় জামায়াতের সুরমা ইউনিটের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুহেল চৌধুরীকে মানুষ আজীবন মনে রাখবে : বিশ্বনাথে হুমায়ুন জামালগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাকিস্তানের কাছে বিধ্বস্ত এবার মিরাজরা ইরানের সরকার পতন হবে, তবে হয়তো এখনই নয়: ট্রাম্প
advertisement
সিলেট বিভাগ

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ, আটক ৯

সিলেটের সীমান্তবর্তী পর্যটন এলাকা জাফলংে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পাশাপাশি ধ্বংস করা হয়েছে বিপুল সংখ্যক নৌযান।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলং, জুমপাড়া ও বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৮০ থেকে ৯০টি বারকি নৌকা এবং ১৫টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। এ সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি (তদন্ত)সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া সীমান্ত নিরাপত্তা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও অভিযানে অংশ নেন।


সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, জাফলং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন ও পরিবেশগত সংরক্ষিত এলাকা। এখানে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ, জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, অভিযানকালে যাদের আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কোনো প্রভাবশালী মহল বা সিন্ডিকেটকে ছাড় দেওয়া হবে না।

গোয়াইনগাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে এবং স্থানীয়দেরও এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, সাম্প্রতিক এ অভিযান জাফলং এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সম্পর্কিত আরো

সিলেটে ফিজিওথেরাপি চিকিৎসকদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রিকাইল ফিল্ডের ৫ নং কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি

বিশেষ ফ্লাইটে কাতার থেকে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

আখালিয়ায় জামায়াতের সুরমা ইউনিটের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুহেল চৌধুরীকে মানুষ আজীবন মনে রাখবে : বিশ্বনাথে হুমায়ুন

জামালগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাকিস্তানের কাছে বিধ্বস্ত এবার মিরাজরা

ইরানের সরকার পতন হবে, তবে হয়তো এখনই নয়: ট্রাম্প