শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভাষা শহীদদের প্রতি শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে দৈনিক সবুজ সিলেট পরিবারের বিনম্র শ্রদ্ধা সুনামগঞ্জে নির্যাতিত মায়ের পাশে পুলিশ, নিরাপদে ফিরল দুগ্ধজাত শিশু বাঙালির শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস একুশে ফেব্রুয়ারি প্রেমের টানে সাংহাই থেকে মৌলভীবাজারে চীনা তরুণী দু’টি আসনের বিপরীতে ১১ দাবিদার, সিলেটের ১১ নেত্রী জোর লবিং মাদক ও সন্ত্রাস রোধে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জলিলপুর চ্যাম্পিয়ন বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারে অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করতে হবে: ডিএমপি কমিশনার
advertisement
সিলেট বিভাগ

ভাষা শহীদদের প্রতি শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে শান্তিগঞ্জ প্রেসক্লাব।

একুশের প্রথম প্রহরে, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শান্তিগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন উপস্থিত সবাই। তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করবে।

পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মো. মান্নার মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি, নির্বাহী সদস্য দিলীপ কুমার দাস, শানুর আহমদ সুলতান, নাসির মিয়া এবং সহযোগী সদস্য মো. রুপজ আহমদসহ অন্যান্য।

এই সম্পর্কিত আরো

ভাষা শহীদদের প্রতি শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে দৈনিক সবুজ সিলেট পরিবারের বিনম্র শ্রদ্ধা

সুনামগঞ্জে নির্যাতিত মায়ের পাশে পুলিশ, নিরাপদে ফিরল দুগ্ধজাত শিশু

বাঙালির শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস একুশে ফেব্রুয়ারি

প্রেমের টানে সাংহাই থেকে মৌলভীবাজারে চীনা তরুণী

দু’টি আসনের বিপরীতে ১১ দাবিদার, সিলেটের ১১ নেত্রী জোর লবিং

মাদক ও সন্ত্রাস রোধে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জলিলপুর চ্যাম্পিয়ন

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট

বাজারে অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করতে হবে: ডিএমপি কমিশনার