শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে দৈনিক সবুজ সিলেট পরিবার।
শনিবার (২১শে ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দৈনিক সবুজ সিলেট পরিবারের সদস্যরা নীরবতায় মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মরণ করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে ভাষা শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলা হয়, মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় তাঁদের রক্তদান জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এই আত্মত্যাগই বাঙালির ভাষা, সংস্কৃতি ও স্বাধিকার আন্দোলনের ভিত্তিকে সুদৃঢ় করেছে।
দৈনিক সবুজ সিলেট পরিবার মহান ভাষা আন্দোলনের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তাঁদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করে।