সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির - স্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই উন্নয়ন বরাদ্দ লোপাট: শাল্লার চার ইউপিতে হরিলুট ভৈরব সেতুতে মিলল নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে, হাসপাতালে মৃত্যু ‘রাইত অইলে ডর লাগে’—কুশিয়ারার ভাঙনে ঘুম হারাম বিয়ানীবাজারবাসীর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি: রাশেদ খাঁন
advertisement
সিলেট বিভাগ

জামিন পেয়ে রাতে ফের ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৪


মৌলভীবাজারের কুলাউড়ায় এক মানবপাচারকারীর বাড়ি থেকে গত দুদিন আগে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। পরে তাদেরকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।

শনিবার (৩০ নভেম্বর) আটকদের আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ তাদেরকে আদালতে পাঠালে বিচারক ২ শিশু ও ২ নারীকে জামিন দেন। জামিন পাওয়ার পর রাতেই আবারো ভারতে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে আটক করেছে বিজিবি।

আটকের বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, ২৮ নভেম্বর দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকার মানবপাচারকারী মো. ওয়াসকুরুনীর বাড়ি থেকে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।


তিনি আরও জানান, শুক্রবার সকালে ওই ৮ জনকে পুলিশ আদালতে পাঠায়। তাদেরকে আদালতে তোলার পর বিচারক ফুলি (৩৫) ও সাথীসহ (২৫) দুই শিশুকে জামিন দেন। জামিন পেয়ে রাতেই তারা আবারো লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদেরকে ফের আটক করে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরস্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন

ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

উন্নয়ন বরাদ্দ লোপাট: শাল্লার চার ইউপিতে হরিলুট

ভৈরব সেতুতে মিলল নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে, হাসপাতালে মৃত্যু

‘রাইত অইলে ডর লাগে’—কুশিয়ারার ভাঙনে ঘুম হারাম বিয়ানীবাজারবাসীর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি: রাশেদ খাঁন