রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা - সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’ ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

১২ তারিখের নির্বাচনে প্রধানমন্ত্রী পাবে কুলাউড়া: ইঞ্জিনিয়ার মোঃ সায়েদ আলী

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী পাবে কুলাউড়া। ফলে বিগত ৫২ বছরের বঞ্চিত কুলাউড়াবাসী পাবে উন্নয়ন। অগ্রধিকার ও ইনসাফের ভিত্তিতে এই উন্নয়ন কর্মকা্ন্ড পরিচালিত হবে। কেন্দ্রীয় জামায়াতের আমীর ও কুলাউড়ার কৃতি সন্তান ডা: শফিকুর রহমানের আগামী ০৭ ফেব্রুয়ারি শনিবার কুলাউড়া সফর উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মৌলভীবাজার -০২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ সায়েদ আলী কথাগুলো বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি, বাদ জোহর, কুলাউড়ায় স্থানীয় অভিজাত রেস্টুরেন্টে জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়া কর্মরত সংবাদ কর্মীদের নিয়ে  মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলীর উপস্থাপনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, মৌলভীবাজার জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদের সদস্য আবদুল কুদ্দুস নোমান, বাংলাদেশ খেলাফত মজলিশ কুলাউড়া উপজেলা সভাপত প্রিন্সিপাল মাওলানা ইউনুস আহমদ, জাতীয় নাগরিক পার্টি কুলাউড়া উপজেলা সভাপতি মোঃ ফারুক উদ্দিন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিশ কুলাউড়া উপজেলা সিনিয়র সহসভাপতি মাওলানা রফিকুর রহমান,সহসভাপতি আব্দুস শাকুর, এনসিপি জেলা যুগ্ম সদস্য সচিব শাহ আলম সরকার, কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর আব্দুল মুনতাজিম, নায়েবে আমির মোঃ জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, এন সি পি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জাহিদ রুমেল প্রমুখ।

ইঞ্জিনিয়ার মোঃ সায়েদ আলী আরও বলেন, কেন্দ্রীয় জামায়াতের আমীর এই কুলাউড়ার কৃতি সন্তান। ১২ তারিখের নির্বাচনের পর তিনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কুলাউড়া উপজেলার মানুষ গত ৫২ বছর থেকে উন্নয়ন বঞ্চিত। সেই উন্নয়ন বঞ্চনার অবসান হবে। সেই লক্ষ্যে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান কুলাউড়াবাসীর প্রতি।

এই সম্পর্কিত আরো

প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে

মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি

টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু

জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী

জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী