রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা - সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’ ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

দ্বিতীয়বারের মতো সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি রতন শেখ

থানা পুলিশের কার্যক্রম গতিশীল করাসহ পেশাগত কাজে দক্ষতা ও জনবান্ধব পুলিশিংয়ে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আবারও সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ, পিপিএম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান।

থানা পুলিশের কার্যক্রম গতিশীল, অপরাধ নিয়ন্ত্রণ এবং ক্লুলেস কঙ্কাল উদ্ধারের পর হত্যাকারীকে দ্রুত সনাক্তকরণসহ গ্রেফতারে অবদান রাখার জন্য সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে তাঁকে নির্বাচিত করা হয়। 

উল্লেখ্য, ওসি রতন শেখ দ্বিতীয়বারের মতো সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এর আগে বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালে শ্রেষ্ঠ ওসি ৪ বার নির্বাচিত হন। তাছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। তিনি দুইবার আইজিপি পদক, শুদ্ধাচার পুরস্কার, জাতিসংঘ শান্তিরক্ষা পদক (সুদান), পিপিএম-সেবা পুরস্কার অর্জন করেন। 

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, এই সন্মান সিলেট ও সুনামগঞ্জ জেলার সকল পুলিশ সদস্য, স্থানীয় সকল শ্রেণির স্টেকহোল্ডার জনগণের জন্য উৎসর্গ করলাম।

এই সম্পর্কিত আরো

প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে

মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি

টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু

জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী

জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী