শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে বন্যা নিয়ন্ত্রন বাঁধ পাকাকরণের উদ্বোধনে আবুল হাসান এমপি কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যসহ দুইজন গ্রেফতার কোম্পানীগঞ্জে গাছ থেকে পড়ে পঙ্গুত্ব; চিকিৎসায় সহায়তার আকুতি সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০; ১৪৪ ধারা জারি কমলগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ ও বালুভর্তি ট্রাক আটক অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনায় অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে: আমিরে জামায়াত গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন বিএনপি সংস্কারবিরোধী দল, ক্ষমতায় এসে মুখোশ উন্মোচন হচ্ছে: নাহিদ প্রতিবেশীদের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতিতে আগ্রহী ইরান: স্পিকার রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন হবে দুপুর ১ টা ৫৫ পর্যন্ত
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণ সভা



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের  স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সিলেটের ওসমানীনগরে  সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর  ১২ টার দিকে উপজেলার গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ  মিলনায়তনে  স্মরণ সভা  ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ রোটারির সাবেক গভর্নর  ও সিলেট  মদন মোহন সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল লে. কর্নেল (অবঃ) এম আতাউর রহমান পীর।

গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ সভাপতিত্বে ও প্রভাষক মো: ছাইদুল ইসলামের পরিচালনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সু-চিকিৎসার দাবি জানিয়ে বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন। তবুও ফ্যাসিবাদের দোসররা থামেনি দেশকে অস্থিতিশীল করতে একে পর এক ষড়যন্ত্র করছে।  মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরে সেদিকে আমাদের  সবাইকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামবো। তবুও খুনি ও ফ্যাসিবাদের দোসরদের  আর বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক  তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল জিলু,ওসমানীনগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীন, সাধারন সম্পাদক আনহার মিয়া,গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নিশেন্দু পোদ্দার, কৃপাসিন্ধু দেব,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মনিরুল ইসলাম সাকিব ও  নেত্রী ফাইজা ইলমি মিম।

অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী মুন্নি বেগম ও  গীতাপাঠ পাঠ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনুপমা দাশ মুক্তি। পরে আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করেন অনুষ্টানের অতিথিবৃন্দরা। 

অনুষ্ঠান শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করেন অনুপমা দাশ মুক্তি ও লোক সংগীত পরিবেশন করেন চৈতি গোস্বামী।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে বন্যা নিয়ন্ত্রন বাঁধ পাকাকরণের উদ্বোধনে আবুল হাসান এমপি

কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যসহ দুইজন গ্রেফতার

কোম্পানীগঞ্জে গাছ থেকে পড়ে পঙ্গুত্ব; চিকিৎসায় সহায়তার আকুতি

সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০; ১৪৪ ধারা জারি

কমলগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ ও বালুভর্তি ট্রাক আটক

অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনায় অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে: আমিরে জামায়াত

গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন

বিএনপি সংস্কারবিরোধী দল, ক্ষমতায় এসে মুখোশ উন্মোচন হচ্ছে: নাহিদ

প্রতিবেশীদের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতিতে আগ্রহী ইরান: স্পিকার

রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন হবে দুপুর ১ টা ৫৫ পর্যন্ত