রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন ভিপি মিজান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী বিশ্বনাথে বৃহত্তর আমতৈল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অর্থ সংকটের ছাপ দিরাইয়ের ঈদের বাজারে সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন আবুল কাহের শামীম ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা - সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর
advertisement
সিলেট বিভাগ

গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে 'শাহনূর চৌধুরী মেধবৃত্তি' প্রদান সম্পন্ন

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও সাবেক মন্ত্রী জেনারেল এম এ জি ওসমানীর একান্ত সচিব, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক এবং প্রবাসী কমিউনিটি নেতা এডভোকেট শাহনূর চৌধুরীর উদ্যোগে বালাগঞ্জের গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) একাডেমি হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক মো. তুহিনুর ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল, তরুণ শিক্ষানুরাগী বিজয় চৌধুরী ও মুসলেহ মুয়াজ চৌধুরী।
অনুষ্ঠানে মোট ১০ জন মেধাবী শিক্ষার্থীকে 'শাহনূুর চৌধুরী মেধাবৃত্তি' প্রদান করা হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— ৬ষ্ঠ শ্রেণির অর্পিতা সরকার, মুন্নি বেগম ও তানজিলা বেগম, ৭ম শ্রেণির চয়নিকা সরকার ও মমিনা বেগম, ৮ম শ্রেণির তাজকিয়া জাহান তান্নি ও নাহিদা বেগম, ১০ম শ্রেণির সাদিয়া আক্তার নিপা ও সাদিকা বেগম এবং এসএসসি পরীক্ষার্থী ছুনিয়া বেগম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাডেমির শিক্ষার্থী তাওহিদা জান্নাত ইকরা। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে এ ধরনের বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা মন্তব্য করেন।

এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বৃত্তি প্রবর্তক বিশিষ্ট কমিউনিটি নেতা ও শিক্ষানুরাগী এডভোকেট শাহনূর চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা সহায়তা কার্যক্রম বৃদ্ধি করে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো

মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন ভিপি মিজান

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী

বিশ্বনাথে বৃহত্তর আমতৈল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অর্থ সংকটের ছাপ দিরাইয়ের ঈদের বাজারে

সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন আবুল কাহের শামীম

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে

মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর