রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন ভিপি মিজান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী বিশ্বনাথে বৃহত্তর আমতৈল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অর্থ সংকটের ছাপ দিরাইয়ের ঈদের বাজারে সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন আবুল কাহের শামীম ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা - সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর
advertisement
সিলেট বিভাগ

যুক্তরাজ্য প্রবাসী নূরে আজমের উদ্যোগে হাওরে কৃষক ছাউনি নির্মাণ

হাওরাঞ্চলের কৃষকদের জন্য মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী শেখ মো. নূরে আজম। তাঁর উদ্যোগে বালাগঞ্জের হাওনিয়ার হাওরে তাঁর পিতা মরহুম হাজী শেখ মো. আব্দুল জব্বারের স্মরণে নির্মিতব্য একটি কৃষক ছাউনির ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হাওনিয়ার হাওরের টেকার মাঠের দক্ষিণ (বেকুয়া) এলাকায় এই কৃষক ছাউনিটির ঢালাই কাজের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে মোনাজাতের মাধ্যমে ঢালাই কাজের উদ্বোধন করেন জামিয়া গহরপুর সিলেটের মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল কাইয়ুম (হাজীপুরী)। বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলালের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, যুবনেতা সুহেল বারী,  মাওলানা রায়হান আহমদ, মো. আফজল খান, এমরান আহমদ বিজয় ও আলমগীর আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি মো. তজমুল আলী, আফতাব মিয়া, নেফুর আলী, মো. নমরু মিয়া, হরুপ মিয়া, গেদু মিয়া, দিলু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, প্রবাসী সমাজকর্মী শেখ মো. নূরে আজমের এই উদ্যোগ হাওরপাড়ের কৃষকদের জন্য একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা কৃষি কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁরা এই মহতি উদ্যোগের প্রশংসা করেন এবং উদ্যোক্তার সার্বিক সফলতা কামনা করেন।

আলাপকালে উদ্যোগকর্তা শেখ মো. নূরে আজম বলেন, হাওরাঞ্চলের কৃষকরা ঝড়-বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করেন। তাঁদের কষ্টের কথা বিবেচনা করেই আমার পিতা মরহুম হাজী শেখ মো. আব্দুল জব্বারের স্মরণে নিজস্ব ভূমিতে এই কৃষক ছাউনি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। এতে কৃষকরা বিশ্রাম নেওয়া ও দুর্যোগকালীন আশ্রয়ের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও হাওরাঞ্চলের মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো

মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন ভিপি মিজান

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী

বিশ্বনাথে বৃহত্তর আমতৈল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অর্থ সংকটের ছাপ দিরাইয়ের ঈদের বাজারে

সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন আবুল কাহের শামীম

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে

মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর