রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন ভিপি মিজান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী বিশ্বনাথে বৃহত্তর আমতৈল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অর্থ সংকটের ছাপ দিরাইয়ের ঈদের বাজারে সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন আবুল কাহের শামীম ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা - সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী একজনকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার ১ নং নিজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বারোগাতি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলী রানী দেব।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) পলী রানী দেব বলেন, “জৈন্তাপুরে অবৈধভাবে মাটি কাটা, লাল পাথর উত্তোলন ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। কোনো প্রভাবশালী মহল বা অবৈধ চক্রকে ছাড় দেওয়া হবে না। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে জরিমানা, জেল ও যন্ত্রপাতি জব্দসহ সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

উল্লেখ্য, জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিশেষ করে ২ নং জৈন্তাপুর ইউনিয়নের আলুবাগান, মোকামপুঞ্জি,  ফতেপুর, চিকনাগুল এবং ১ নম্বর নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ি এলাকায় মাটি কাটা, লাল পাথর উত্তোলন ও বিক্রির প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এই সম্পর্কিত আরো

মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন ভিপি মিজান

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী

বিশ্বনাথে বৃহত্তর আমতৈল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অর্থ সংকটের ছাপ দিরাইয়ের ঈদের বাজারে

সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন আবুল কাহের শামীম

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে

মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর