রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন ভিপি মিজান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী বিশ্বনাথে বৃহত্তর আমতৈল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অর্থ সংকটের ছাপ দিরাইয়ের ঈদের বাজারে সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন আবুল কাহের শামীম ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা - সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জে গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী অফিস সিলগালা

শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী (মোমবাতি প্রতীক) মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী অফিস সিলগালা করা হয়েছে। 

রোববার (১ ফেব্রুয়রি) সন্ধ্যায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানীর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই কার্যালয়টি সিলগালা করেন।


প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ওই নির্বাচনী অফিসটি সিলগালা করা হয়েছে। একটি ইউনিয়নে একটি মাত্র নির্বাচনী অফিস করার নিয়ম থাকলেও শায়েস্তাগঞ্জের ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের বড়কোটা বাজার এবং একই ইউনিয়নে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে দু’টি কার্যালয় খোলা হয়। 

রোববারের অভিযানে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় নতুন করে চালু হওয়া কার্যালয়টি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানী জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যক্রম চলমান থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে মোমবাতি প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা ইসমাইল হোসেন নোমানী বলেন, রোববার আমরা প্রচারণা থেকে এসে অফিসটি সিলগালা করে দেওয়া হয়েছে। পরে জানতে পারি হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানী স্যার অভিযান চালিয়ে এটি সিলগালা করেছেন। বড়কোটা বাজারে যে অফিসটির কথা বলা হচ্ছে; সেটি আমাদের অফিস নয়। সেখানে শুধুমাত্র প্রার্থীর ব্যানার দেওয়া হয়েছে। আমাদের মূল অফিস এটি (সিলগালা করে দেওয়া কার্যালয়টি)। বিষয়টি আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি।

এই সম্পর্কিত আরো

মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন ভিপি মিজান

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী

বিশ্বনাথে বৃহত্তর আমতৈল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অর্থ সংকটের ছাপ দিরাইয়ের ঈদের বাজারে

সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন আবুল কাহের শামীম

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে

মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর