সোমবার, ১৬ মার্চ ২০২৬
সোমবার, ১৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেট ৬টি আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে অন্তত ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও গণমাধ্যমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সজিব হোসেন তানভির এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান।

সিলেট-১ আসন থেকে দু’জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এহতেশামুল হক এবং খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান।

সিলেট-২ আসন থেকেও দু’জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন গণঅধিকার পরিষদের জামান আহমেদ সিদ্দিকী এবং জামায়াতে ইসলামীর মো. আব্দুল হান্নান।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ) আসন থেকে মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, জামায়াতে ইসলামীর লোকমান আহমদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নুরুল হুদা জুনেদ।

সিলেট-৪ আসনে দু’জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন খেলাফত মজলিসের আলী হাসান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মো. রাশেল উল আলম।

সিলেট-৫ আসন থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী হাফিজ মো. আনওয়ার হোসাইন খান তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

অন্যদিকে, সিলেট-৬ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এই সম্পর্কিত আরো