বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

বানিয়াচংয়ে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বানিয়াচংয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় কামালখানীস্থ হাসান মঞ্জিলে বিএনপি, জমিয়ত উলামায়ে ইসলাম ও গণ-অধিকার পরিষদের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ। সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন ও জমিয়তের উপজেলা সাধারণ সম্পাদক শেখ বশির আহমদ যৌথভাবে সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও হবিগঞ্জ-১ আসনে মনোনীত জোট প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন।

ডা. জীবন বলেন, “প্রয়াত বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণে আজীবন কাজ করেছেন। তিনি বিদেশে পালিয়ে যাননি, দেশের মানুষের জন্য শত নির্যাতন সহ্য করেও কখনও অপশক্তির কাছে নতি স্বীকার করেননি। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি।”

কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি আব্দুর রব ইউসুফি বলেন, “কোনো স্বৈরাচার বা অপশক্তির সঙ্গে আপোষ করেননি বেগম খালেদা জিয়া। আমরা দোয়া করি মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানান।”

দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, জমিয়ত ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীসহ স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রব ইউসুফি, এবং মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শরিফ উদ্দিন।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত