মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
লেবাননে যুদ্ধ তীব্রতর, প্রাণহানি ও বাস্তুচ্যুতি বাড়ায় জাতিসংঘের উদ্বেগ ইরানে ১০ বিদেশি গুপ্তচর গ্রেপ্তার ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা খালেদুজ্জামান খালেদের বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন কুলাউড়ায় সীমান্তের ডাকের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ শান্তিগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির - শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন সূচনা করে গেছেন
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এমরান চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা করেন সিলেট-৬ (গোলাপগঞ্জ -বিয়ানীবাজার)আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমরান আহমদ চৌধুরী বলেন, ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারিতে  অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে এই এলাকার জনগণ ধানের শীষে ভোট দিয়ে  বিজয়ী করবেন। জনগণ মুখিয়ে আছে ধানের শীষে ভোট প্রদান করার জন্য।’
গোলাপগঞ্জ-বিয়ানীবাজার পর্যটন ও খনিজ সম্পদে ভরপুর মন্তব্য করে এমরান চৌধুরী আরও বলেন,’ সারাদেশে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার থেকে গ্যাস সরবরাহ হয়ে থাকে। কিন্তু গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনগণ গ্যাসের সুবিধা ভোগ করতে পারে না । গ্যাসের জন্য বিগত দিনে অনেক আন্দোলন করেছি । যতদিন  পর্যন্ত গ্যাস দেয়া হবে না ততদিন আন্দোলন করবো 

তিনি নিজের পরিকল্পনা তুলে ধরে বলেন, হাকালুকি হাওরে গোলাপগঞ্জের মানুষ যাতে সহজে  হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে পারে সেজন্য যোগাযোগ ব্যবস্থার জন্য কাজ করব।’

তিনি আরও বলেন,’দুই উপজেলার রাস্তাঘাটের অবস্থা বেহাল। বিগত সরকারের আমলে রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের উন্নয়নে সর্বাত্মক গুরুত্ব দেওয়া হবে। জনদূর্ভোগ লাঘবে সুরমা-কুশিয়ারা নদীর গুরুত্বপূর্ণ জায়গায় সেতুর কাজ করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন-সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস , গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আবু তাহের, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহইয়া, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম আব্দুল জলিল, প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক এনাম, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, আব্দুল আজিজ, হারিছ আলী, রতন মনি চন্দ, ইমরান আহমদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় গোলাপগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

লেবাননে যুদ্ধ তীব্রতর, প্রাণহানি ও বাস্তুচ্যুতি বাড়ায় জাতিসংঘের উদ্বেগ

ইরানে ১০ বিদেশি গুপ্তচর গ্রেপ্তার

ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি

ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী

বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা খালেদুজ্জামান খালেদের বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

কুলাউড়ায় সীমান্তের ডাকের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

শান্তিগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন সূচনা করে গেছেন