মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রেস ব্রিফিংয়ে মাওলানা আব্দুল হালিম - দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির জনমতকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে: ইসলামী আন্দোলন কে এই আলী লারিজানি? লেবাননে যুদ্ধ তীব্রতর, প্রাণহানি ও বাস্তুচ্যুতি বাড়ায় জাতিসংঘের উদ্বেগ ইরানে ১০ বিদেশি গুপ্তচর গ্রেপ্তার ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা খালেদুজ্জামান খালেদের বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলার নবাগত নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ (দৈনিক যুগান্তর), সহসভাপতি মো. আব্দুস শহিদ (দৈনিক মানবজমিন ও একাত্তরের কথা), সহসভাপতি শাহ মো. হেলাল (দৈনিক কালবেলা ও দৈনিক সবুজ সিলেট ), কোষাধ্যক্ষ জাগির হোসেন (দৈনিক ইনকিলাব), নির্বাহী সদস্য এম এ কাদির (দৈনিক শ্যামল সিলেট ও খোলা কাগজ), আবুল কাসেম অফিক (দৈনিক রূপালী বাংলাদেশ ও শুভ প্রতিদিন) এবং ম. আ. মুকিত (দৈনিক কাজির বাজার)।


এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. আলী আজম এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুল ইসলাম।

সভায় ইউএনও মো. মেহেদী হাসান বলেন, আমাদের বাড়ি এখানে না হলেও আমরা বালাগঞ্জকে মাতৃভূমির মতো মনে করে কাজ করবো। আমরা হয়তো এক–দেড় বছর এখানে দায়িত্ব পালন করবো, কিন্তু আপনারা এখানেই স্থায়ীভাবে থাকবেন। তাই এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আসন্ন নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

ইউএনও আরও জানান, বালাগঞ্জ উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৩৬টি এবং মোট ভোটার সংখ্যা ১ লাখ ১ হাজার ৯১৮ জন।

ব্যক্তিগত জীবনে ইউএনও মো. মেহেদী হাসান এক কন্যা সন্তানের জনক। তাঁর নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। তিনি ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা এবং ২০২৫ সালের ২ ডিসেম্বর বালাগঞ্জ উপজেলায় যোগদান করেন।

এই সম্পর্কিত আরো

প্রেস ব্রিফিংয়ে মাওলানা আব্দুল হালিম দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে

অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির

জনমতকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে: ইসলামী আন্দোলন

কে এই আলী লারিজানি?

লেবাননে যুদ্ধ তীব্রতর, প্রাণহানি ও বাস্তুচ্যুতি বাড়ায় জাতিসংঘের উদ্বেগ

ইরানে ১০ বিদেশি গুপ্তচর গ্রেপ্তার

ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি

ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী

বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা খালেদুজ্জামান খালেদের বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন