সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে হামে প্রাণ গেল আরও এক শিশুর, মৃত বেড়ে ১০৯ সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার ৯২ জন গ্রেফতার, ৭২ যানবাহন আটক ছাতকে শিক্ষার মানোন্নয়নে তদারকি জোরদার, উন্নয়নে ভূমিকা এমপি মিলনের নতুন কারিকুলামে গুরুত্ব পাবে ধর্মীয়, পারিবারিক ও নাগরিক মূল্যবোধ: সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম জকিগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ অভিযোগে মানববন্ধন ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন গোলাপগঞ্জের পর এবার বিয়ানীবাজার থানায় ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’
advertisement
সিলেট বিভাগ

আ. লীগ ইসকনকে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে

 

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গণখুনি শেখ হাসিনা ভারতে বসে ইসকন ও সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের উষ্কানি দিয়ে দেশে একটি সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে। তাদের এই ঘৃণ্য চক্রান্তকে সফল হতে দেয়া যাবে না। সারাদেশের মানুষ দেখেছে একজন ব্যাক্তিকে রাষ্ট্রদ্রোহিতার সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতারের পর চট্টগ্রামে একজন আইনজীবীকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। মসজিদে হামলা করা হয়েছে। আর এই সবকিছুর পেছনে দেশী ও বিদেশী ষড়যন্ত্র রয়েছে। এদেশের সর্বস্তরের মানুষ যেকোন মূল্যে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করবে ইনশাআল্লাহ।

বুধবার বিকেলে সিলেটের আদালতপাড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেট ইউনিটের উদ্যোগে চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ধর্ম বর্ন নির্বিশেষে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। এই দেশ আমাদের সবার। আমরা সম্প্রীতির সাথে বসবাস করি। তাই যেকোন ষড়যন্ত্র ও উষ্কানির ফাঁদে পা দিয়ে সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট না করার জন্য সকলের প্রতি আহবান জানাই।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডোকেট আশিক উদ্দিন আশুকের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জিপি শামীম আহমদ সিদ্দিকী, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যালের পিপি শাহ আশরাফুল ইসলাম, সিলেট জেলা বিএনপির যুগ্ন সম্পাদক সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক (যুগ্ন সম্পাদক পদমর্যাদা) এডভোকেট সাঈদ আহমদ, সাইবার ট্রাইব্যুনালের পিপি মোহাম্মদ এজাজ উদ্দিন,জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট কামাল হোসেন, এডিশনাল পিপি আল বসলাম মুমিন, জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট মোস্তাক আহমদ, এডিশনাল পিপি এডভোকেট ওবায়দুর রাহমান ফাহমী প্রমূখ।

এই সম্পর্কিত আরো

সিলেটে হামে প্রাণ গেল আরও এক শিশুর, মৃত বেড়ে ১০৯

সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী

সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার ৯২ জন গ্রেফতার, ৭২ যানবাহন আটক

ছাতকে শিক্ষার মানোন্নয়নে তদারকি জোরদার, উন্নয়নে ভূমিকা এমপি মিলনের

নতুন কারিকুলামে গুরুত্ব পাবে ধর্মীয়, পারিবারিক ও নাগরিক মূল্যবোধ: সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম

জকিগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ অভিযোগে মানববন্ধন

ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

গোলাপগঞ্জের পর এবার বিয়ানীবাজার থানায় ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’