মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

‎জামালগঞ্জে ডেভিল হান্ট (ফেইজ-২) অভিযানে গ্রেফতার ২ ‎‎

জামালগঞ্জে ডেভিল হান্ট (ফেইজ-২) অভিযানের  নিয়মিত মামলায় একজন ও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনসহ মোট দুইজনকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে ‎জামালগঞ্জ থানার একটি চৌকস পুলিশের দল ডেভিল হান্ট (ফেইজ-২) অপারেশনের অংশ হিসেবে উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ‎নিষিদ্ধি ঘোষিত আওয়ামী লীগের সহসভাপতি মোঃ বেতার উদ্দিন (৪৯) ও ভীমখালী ইউনিয়নের মনির উদ্দিনের ছেলে রোমান হাসান রিহাদ ওরফে বাদল মিয়াকে (১৮) ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে।

‎এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বন্দে আলী জানান, ডেভিল হান্টে মো. বেতার উদ্দিন ও নিয়মিত মামলায় বাদল মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

‎আইনশৃঙ্লার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডেভিল হান্ট অপারেশন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এই সম্পর্কিত আরো