বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংসদ কার্যক্রমে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার দায়িত্ব বণ্টন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি বালাগঞ্জে ক্বিরাত প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ঈদে সিলেট কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কোনো কয়েদি নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় পিকআপভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২জন আরোহী নিহত হয়েছেন। 

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঘন কুয়াশার মধ্যে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক সড়কের আছুরীঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ(১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। তারা দুজন বন্ধু ছিল বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি কুলাউড়ার দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ফল বোঝাই  পিকআপভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরহী ২জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীরা জানান ঘন কুয়াশা থাকায় সড়কে যানবাহন চলাচল ছিলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া দুর্ঘটনার সময় পিকআপ ও মোটরসাইকেল উভয় যানবাহনেরই গতি বেশি ছিল।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্ল্যা বলেন, নিহত ২জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

সংসদ কার্যক্রমে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার দায়িত্ব বণ্টন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে

সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ

ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার

প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক

নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি

বালাগঞ্জে ক্বিরাত প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঈদে সিলেট কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কোনো কয়েদি

নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার