বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার অপরাধীদের কঠোর শাস্তি দাবি - জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা বৃষ্টি হতে পারে ঈদের দিনে ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত ট্রাম্পের
advertisement
সিলেট বিভাগ

বিবস্ত্র করে মুক্তিপণ আদায়, র‌্যাব'র হাতে ২ অপহরণকারী আটক

সিলেটে এক ব্যক্তিকে অপহরণ পরবর্তী বিবস্ত্র করে শারীরিক নির্যাতন এবং ভিডিও ধারণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় দুইজনকে আটক করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে র‌্যাবের একটি দল দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হচ্ছেন, ভার্থখলা এলাকার নাজমুল হোসেনের ছেলে আহমদ হোসেন মাহিন (৩০) ও শরীয়তপুর জেলার নাড়িয়া থানার হালইসার এলাকার আনোয়ার হোসেনের ছেলে সুহেল আহমদ (২৪)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গত ৩০ নভেম্বর দুপুরে ভিকটিম সিলেট কোর্টে একটি মামলায় হাজিরা শেষে বিরতিহীন গাড়িযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এসময় অপহরণকারীরা কদমতলী ওভার ব্রীজের পূর্ব পার্শ্বে রাস্তার উপর চলন্ত বাস গতিরোধ করে নোহা গাড়িতে ভিকটিমকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। নোহায় তুলে তারা ভিকটিমের দুই চোখ কাপড় দিয়ে বেঁধে এবং দুই হাত পিছনের দিকে বেঁধে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। সেখানে অপহরণকারীরা ভিকটিমকে বিবস্ত্র করে শারিরীক নির্যাতন ও বেধড়ক মারপিট করে। পরে নির্যাতনের ভিডিও ভিকটিমের পরিবারের কাছে ভিডিও দিয়ে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এসময় ভিকটিম মোবাইল ফোনে তার বড় ভাই ও বোনকে অপহরণকারীদেরকে ৮ লাখ টাকা মুক্তিপণ দেয়ার জন্য বলেন। পরবর্তীতে ভিকটিমের আত্মীয় তাকে বাঁচানোর জন্য দাবিকৃত ৮ লাখ টাকার মধ্যে পৃথকভাবে ৫ লাখ টাকা ও ৩ লাখ টাকা অপহরণকারী চক্রকে প্রদান করেন। অতঃপর অপহরণকারী গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় সিলেটের তালতলা এলাকায় ভিকটিমকে তার পিতা ও বোনের কাছে বুঝিয়ে দেয়। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে সিলেটের দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন।

ভিকটিম সিলেটের কানাইঘাট থানাধীন সোনারখেওড় এলাকার বাসিন্দা।

এই সম্পর্কিত আরো

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

অপরাধীদের কঠোর শাস্তি দাবি জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা

বৃষ্টি হতে পারে ঈদের দিনে

ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত ট্রাম্পের