বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার অপরাধীদের কঠোর শাস্তি দাবি - জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা বৃষ্টি হতে পারে ঈদের দিনে ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত ট্রাম্পের
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ নেতা কামাল হাসান আটক

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল হাসান সিলেটে ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার হয়েছেন। সিলেট মহানগর পুলিশ ডেভিল হান্ট-২ অভিযানে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের সাথে কামাল হাসানকে গ্রেফতার করে ।

(১৭ ডিসেম্বর) বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।

কামাল হাসান দীর্ঘদিন দৈনিক বাংলাবাজার, মানবজমিন, ভোরের কাগজ, চ্যানেল আইসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকতায় জড়িত ছিলেন।

তিনি নব্বইয়ের দশকে সিলেটের ছাত্র গণ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। পরবর্তীতে সাংবাদিকতা পেশায় যোগ দেন এবং তৎকালীন প্রভাবশালী বেশ কয়েকটি জাতীয় দৈনিকে ঢাকায় সাংবাদিকতা করেন। তারপর তিনি যুক্তরাজ্যে চলে যান এবং সেখানে সাংবাদিকতার পাশাপাশি আ.লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

এরপর তিনি কুলাউড়া উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

কামাল হাসান তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য বঙ্গবন্ধু এডিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিলেও কেন্দ্রীয় সিদ্ধান্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

২০২৪ সালে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি কুলাউড়া থেকে প্রার্থী হয়ে নির্ধারিত ভোট না পাওয়ায় জামানত হারান।

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা কামাল হাসান ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন।

এই সম্পর্কিত আরো

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

অপরাধীদের কঠোর শাস্তি দাবি জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা

বৃষ্টি হতে পারে ঈদের দিনে

ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত ট্রাম্পের