বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে তুচ্ছ বিরোধের জেরে সংঘর্ষ, প্রতিপক্ষের হামলায় নিহত ১

সুনামগঞ্জের দিরাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইসলাম উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে এ  সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্র জানায়, ইসলাম উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি সাকিতপুর গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন, আব্দুস সাহিদের ছেলে আইবুর রহমান (৬০), আলী মিয়ার ছেলে এমেল মিয়া (২৬), আলিম উদ্দিনের ছেলে সোহান (১৮) জাবিদ উল্লার ছেলে আজিমুল মিয়া (৬৫)। আহতদের মধ্যে আইবুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার প্রায় এক ঘণ্টা আগে ইউপি সদস্য সাজ্জুল মিয়ার পক্ষের সাইদুর রহমান ও মাসুক মিয়ার পক্ষের শাহীনুর মিয়ার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরেই পরবর্তীতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিহতের পরিবারের অভিযোগ, সংঘর্ষের শেষ পর্যায়ে টানাখালি বাজার থেকে বাড়ি ফেরার পথে মাসুক মিয়ার চাচাতো ভাই ইসলাম উদ্দিন ঘটনাস্থলে পৌঁছালে প্রতিপক্ষের হামলার শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর