বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে নিহত ইমনের পরিবারের পাশে অ্যাড. এমরান চৌধুরী

বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বৈরাগীবাজার এলাকার কোনাশালেশ্বর গ্রামের খুনের শিকার ইমন আহমদ (২০)-এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে তিনি ইমন আহমদের বাড়িতে যান। সেখানে গিয়ে এমরান আহমদ চৌধুরী ইমনের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

এসময় ইমন হত্যামামলার আইনি কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এমরান আহমদ চৌধুরী।

তিনি বলেন, ‘এমন নৃশংস হত্যাকা- সমাজ ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত। দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা অপরিহার্য।’

এসময় এমরান আহমদ চৌধুরীর সঙ্গে ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এনাম আহমদ, কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি সবুর আহমদ, বিয়ানীবাজার বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক কুড়ারবাজার ইউপি সদস্য আজির উদ্দিন, কুড়ারবাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, জেলা কৃষক দলের সহ-সভাপতি তানভীর আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান, উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক দৌলা হোসেন শুভাস ও সাব্বির আহমদসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত