বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে সিএনজি চালককে হত্যা করে গাড়ি ছিনতাই, তদন্তে পুলিশ

সিলেটের ওসমানীনগরে এক সিএনজি চালকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর চাতলপাড় সড়কের কেশবখালী নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি হলেন উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকধারা (গাংপার) এলাকার আশরফ আলীর ছেলে মো. শিপন আহমদ (২৫)। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শিপন তার বোনের মালিকানাধীন সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি। রাতে পরিবারের সদস্যরা ধারণা করেন, তিনি হয়তো বাইরে কোথাও অবস্থান করছেন।

রোববার সকালে চাতলপাড় এলাকার স্থানীয় লোকজন কেশবখালী নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে ওসমানীনগর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল হাসান ভূইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারী চক্র সিএনজি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে শিপনকে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত