বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা

বিয়ানীবাজার প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে বিয়ানীবাজার থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মতবিনিময় করেছেন। শুক্রবার সন্ধ্যায় থানায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আইন–শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে করণীয় এবং বিয়ানীবাজারবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সভায় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী। প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আহমেদ ফয়সাল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম সাজু, দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এসআর শহীদ, সদস্য জয়নুল ইসলাম, মোকাব্বির হোসেন, মনজুরুল হাসান,  সহযোগী সদস্য মাওলানা আবুল কালাম, জয়নুল ইসলাম, হাসান মাহমুদ, আব্দুল্লাহ আল মাহফুজ ও আব্দুর রহমান আল মাহবুবসহ আরও অনেকে। 

সভায় ওসি মো. ওমর ফারুক বলেন, আমার সাথে দেখা করতে কোনো মাধ্যম লাগবে না। সরাসরি দেখা করতে পারবেন সবসময়।

বিয়ানীবাজারের সামগ্রিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে পুলিশ বাহিনী সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা বা অপতৎপরতা যেন সৃষ্টি না হয়, সেদিকে আমরা সর্বোচ্চ সতর্ক। এ ক্ষেত্রে সাংবাদিকসহ বিয়ানীবাজারের সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় প্রেস ক্লাব নেতৃবৃন্দ দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত