বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

জাফলংয়ে পেটে চাকু মেরে নাড়িভুঁড়ি বের করে দিল সন্ত্রাসীরা, মৃত ভেবে পলাতক

সিলেটের গোয়াইনঘাটে পূর্বশত্রুতার জেরে আনোয়ার হোসেন শুভ (৩৭) নামের এক যুবকের পেটে চাকু ঢুকিয়ে নির্মমভাবে জখম করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার জাফলং এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শুভ পাথরটিলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে কাজ শেষে জাফলং থেকে বাড়িতে ফিরছিলেন শুভ। পথে ওৎ পেতে থাকা একটি সংঘবদ্ধ চক্র তার গতিরোধ করে। জৈন্তাপুরের রাংপানি বিলামাড়ি গ্রামের সফিক (সফিক ড্রাইভার) ও রুহেলের নেতৃত্বে সন্ত্রাসীরা শুভর পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তার পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মাটিতে লুটিয়ে পড়লে মৃত ভেবে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়।

হামলার শিকার যুবকের স্বজনরা জানান, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। পূর্বশত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যেই তারা শুভর ওপর এই বর্বরোচিত হামলা চালিয়েছে।

এ প্রসঙ্গে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত