বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

সিলেটের যেসব এলাকার শুক্রবার সভা-সমাবেশ নিষিদ্ধ

মেডিকেল (এমবিবিএস) ও ডেন্টাল (বিডিএস) কলেজে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সিলেটের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় শুক্রবার (১২ ডিসেম্বর) সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানান এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেটে তিনটি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো—সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট সরকারি মহিলা কলেজ এবং সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

পরীক্ষা চলাকালীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত এসব কেন্দ্রের ২০০ গজের মধ্যে সব ধরনের মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এসএমপির নির্দেশনায় বলা হয়েছে, উল্লেখিত সময়ের মধ্যে কেন্দ্রগুলোর আশপাশে গান-বাজনা, হইচই, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার এবং শব্দ উৎপাদনকারী যেকোনো যন্ত্র বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া অস্ত্রশস্ত্র, তলোয়ার, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন এবং বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির প্রবেশ দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। জননিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করতে পারে এমন যেকোনো কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত