বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ড : মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন ইউএনও শাহজাহান

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ববীরগাঁও ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শাহজাহান। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে তিনি ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করে প্রত্যেক পরিবারকে সরকারি সহায়তা হিসেবে ২০ বান্ডিল ঢেউটিন ও শুকনো খাবার প্রদান করেন।

সরেজমিনে উপস্থিত হয়ে ইউএনও শাহজাহান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন এবং ধৈর্য ধরে পুনরায় ঘুরে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা কঠিন। তবুও জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।”

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পূর্ববীরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, তথ্য ও গবেষণা সম্পাদক উসমান গনি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

সরকারি এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সাময়িক স্বস্তি তৈরি করেছে এবং তাদের পুনর্বাসন প্রক্রিয়ায় নতুন আশা জাগিয়েছে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত