বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে অধিকার’র উদ্যোগে মানবাধিকার দিবস উদযাপন

সুনামগঞ্জে অধিকার’র উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসনের কার্যালয়ের প্রাঙ্গন থেকে দিবসটি  উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, স্থানীয় সরকারের উপপরিচালক মো. মতিউর রহমান খান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, সার্জেন্ট (অবঃ) গোলাম রব্বানী, ডাচবাংলা ব্যাংকের ম্যানেজার গোলাম আজাদ, সুনামগঞ্জ সদর স্কাউটস সম্পাদক বুরহান উদ্দিন, আরডিএস এর মিজানুল হক, মানবাধিকার কর্মী মিজানুল হক সরকার, তাজুল ইসলাম, শহীদ আহমেদ।

এছাড়াও অংশগ্রহণ করেন মানবাধিকার সংগঠন অধিকার সুনামগঞ্জ জেলা শাখা, এডাব জেলা শাখা.  আইন সহায়তা ফাউন্ডেশন (আসক), জাতীয় মানবাধিকার সোসাইটি. এশিয়া ছিন্নমূল বাস্তবায়ন মানবাধিকার জেলা শাখার মানবাধিকার কর্মীবৃন্দ।

র‌্যালি পরবর্তী পৌর শহরের লবজান চৌধুরী উচ্চবিদ্যালয়ের হলরুমে অধিকা’র সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধিকার’র সুনামগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মুহাম্মদ আমিনুল হক। শেখ সামাযূন রাশেদের উপস্থাপনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল ছত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান শিক্ষক শামসুল আলম রাসেল, শিক্ষক রওশন আরা রুবি,  সার্জেন্ট (অবঃ) জিয়াউর রহমান, সাংবাদিক সুলেমান কবির, রাজু আহমেদ রমজান, মানবাধিকার কর্মী ইজাজুল ইসলাম প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন- মানবাকিার দিবসে আমাদের অঙ্গিকার হতে হবে, কোনো মানুষ আর যেনো নারী নির্যাতন, সহিংসতা , গুম-খুন ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের শিকার না হয়। দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত