বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

অশ্রুসিক্ত বিদায়ে ইউএনও সুকান্ত সাহা; দায়িত্ব গ্রহণ করলেন নবাগত ইউএনও শাহজাহান

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহাকে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় জানানো হয়, আর একই মঞ্চে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নবাগত ইউএনও মোহাম্মদ শাহজাহান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিলমিল অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবাগত ইউএনও মোহাম্মদ শাহজাহান সভাপতিত্ব করেন অনুষ্ঠানের। যৌথভাবে সঞ্চালনা করেন রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী এবং সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার রুবি।

অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী ইউএনও সুকান্ত সাহা স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে তাকে সম্মাননা জানিয়ে বক্তব্য রাখেন নিধির সাহা (সুকান্ত সাহার পিতা), ডা. জ্যোতি প্রামাণিক (সহধর্মিণী)।


জয়কলস ইউপি চেয়ারম্যান আবদুল বাসিত সুজন,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান,
প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মানিক লাল চক্রবর্তী, প্রাথমিক সহকারী শিক্ষক শামীম আহমদ, বেসরকারি সংস্থা পদ্ধার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, প্রবাসী নেতা আলী আহমদ দুলাল ও ফয়ছল আহমদ, দরগাপাশা ইউনিয়নের উদ্যোক্তা মশিউর রহমান রাজা, ক্রীড়া সদস্যদের প্রতিনিধি আবু তাহের সনি, এবং বাউল শিল্পীদের পক্ষ থেকে মো. সবুজ মিয়া।


বক্তারা সুকান্ত সাহার মানবিক নেতৃত্ব, কর্মদক্ষতা, স্বচ্ছতা ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেন। একই সাথে নবাগত ইউএনও মোহাম্মদ শাহজাহানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী ইউএনও সুকান্ত সাহার হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক তুলে দেন অতিথিরা। এ সময় তিনি আবেগঘন বক্তব্যে শান্তিগঞ্জবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের ইতিহাসে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি হয়ে উঠেছে এক স্মরণীয়, হৃদয়স্পর্শী এবং অনুপ্রেরণামূলক মুহূর্ত।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত