বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ সংবর্ধনা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আলোচনা সভা এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ “অদম্য নারী” দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার  কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাবরক্ষক মোঃ মোজাম্মেল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূরের সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন—অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোঃ রহিছ উদ্দিন, উপজেলা মহিলা পরিষদের সভাপতি শেখ আয়েশা বেগম, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ বিজয় সিংহ,
জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ সরকারি কলেজের প্রভাষক শামীমা আক্তার শিমু,সফল নারী জুই তালুকদার। 

পরে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
 সম্মাননা গ্রহণ করেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী বিউটি রাণী পাল,শিক্ষা ও চাকরিক্ষেত্রে  জুই তালুকদার,সফল নারী জননী মিনা রাণী তালুকদার,সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে মোছাঃ সেরিনা বেগম।

বক্তারা বলেন, নারী নির্যাতনমুক্ত সমাজ গড়তে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। বেগম রোকেয়ার আদর্শ নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও তাঁরা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত