বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

সিলেট রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি

সিলেট রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের ছয় উর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এদের মধ্যে তিনজন করে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার এবং একজন রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার।

সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। একই প্রজ্ঞাপনে আরও এক পুলিশ কমিশনারসহ ১৭  কর্মকর্তাকে বদলি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগমকে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসাবে বদলি করা হয়েছে। আর সিলেট মহানগর পুলিশের ৫জন উর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নিয়ে যাওয়া হচ্ছে। এরমধ্যে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপার নিউ মারারি পুলিশ সুপার) মো, শাহরিয়ার আলমকে বদলি করা হয়েছে ঢাকা মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপার নিউ মারারি পুলিশ সুপার) হিসাবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানা পিপিএম- সেবাকে বদলি করা হয়েছে র‌্যাবের অতিরিক্ত ডিআইজি হিসাবে।

উপপুলিশ কমিশনার ( সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. তারেক আহম্মেদকে বদলি করা হয়েছে ঢাকা এসবির পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসাবে।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানকে পিবিআই’র পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার আহমাদ মাঈনুল হাসানকে বদলি করা হয়েছে রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে।

এদিকে এ ৬ কর্মকর্তাকে সিলেট থেকে বদলি করে নিয়ে যাওয়া হলেও সিলেটে যোগদান করছেন মাত্র একজন। এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসাবে যোগদান করবেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপার নিউ মারারি পুলিশ সুপার) মো. আব্দুল আউয়াল।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত