বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যমুনায় নয়, গুলশানের নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন, একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ঈদের আগে স্বর্ণের দামে বড় পতন কাটেনি জ্বালানির সংকট, বহু পাম্পে দীর্ঘ লাইন শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ৯ ফ্লাইট বাতিল: মধ্যপ্রাচ্যে যুদ্ধ  রাজধানীতে ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে সাইফুল হত্যা, কুলাউড়া থেকে যুবক গ্রেফতার

কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের রাতাছড়া গ্রামে চোরাচালানের ব্যবসার ২ লাখ টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাইফুল ইসলাম (২২) হত্যাকাণ্ডের ঘটনায় ২ নম্বর আসামি সুমন আহমদ (২৫)-কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার একদল পুলিশ মৌলভীবাজারের কুলাউড়া থানার সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুমন বাঙ্গালীপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে। এর আগে মামলার প্রধান আসামি শাকিলের পিতা আব্দুল হান্নান হানইকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহা-আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে চোরাচালানের টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে শাকিল ও সুমন মিলে সাইফুল ইসলামকে শাকিলের বাড়ির টিলার উপরে নিয়ে যায়। সেখানে তাকে হাত-পা বেঁধে ধারালো চাকু দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। পরে লাশ টিলা থেকে নিচে ফেলে দেওয়া হয়।

ঘটনার পরদিন নিহতের পিতা মো. ছলু মিয়া বাদী হয়ে ৫ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২-১ জনকে আসামি করে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং ০১, তারিখ: ০২/১২/২৫ইং)।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, ‘প্রধান আসামি শাকিলসহ অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

এই সম্পর্কিত আরো

যমুনায় নয়, গুলশানের নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন, একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ঈদের আগে স্বর্ণের দামে বড় পতন

কাটেনি জ্বালানির সংকট, বহু পাম্পে দীর্ঘ লাইন

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ৯ ফ্লাইট বাতিল: মধ্যপ্রাচ্যে যুদ্ধ

 রাজধানীতে ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ