শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধে এ পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদের আগের দিনও বাড়ি ফিরছে মানুষ, রাজধানী ফাঁকা ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রা নিয়ে বাগাড়ম্বর না করে কার্যকর পদক্ষেপ নিন: ই.আ. মহাসচিব দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা জৈন্তাপুরে ঈদ শুভেচ্ছা ও ত্রাণ কার্য বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক ঈদযাত্রায় হতাহতের ঘটনায় জামায়াতের গভীর শোক ও উদ্বেগ ঈদের পর দিন সিলেটে পুনর্মিলনীতে যোগ দেবেন জামায়াত আমির ভোটে বিতর্ক, ভেতরে ভাঙন-বিশৃঙ্খল বিসিবি!
advertisement
সিলেট বিভাগ

বিজিবির অভিযান

কানাইঘাটে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

কানাইঘাট সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় জিরাসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, এসব মালামাল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)–এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সকাল সাড়ে ৯টার দিকে ধানের তুষভর্তি একটি সন্দেহভাজন ট্রাক থামানোর সংকেত দিলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সকাল ১০টার দিকে কানাইঘাট–সিলেট সড়ক থেকে মালিকবিহীন অবস্থায় ট্রাকটি আটক করা হয়।তল্লাশিতে ধানের তুষের বস্তার নিচে অভিনব কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা। ট্রাক থেকে ৫ হাজার ৩৬৫ কেজি জিরা উদ্ধার করা হয়।

বিজিবির হিসেবে জব্দকৃত জিরা ও ট্রাকসহ মোট সিজারমূল্য ১ কোটি ৩ লাখ ৬৫ হাজার টাকা।

এ ছাড়া বুধবার (১৯ নভেম্বর) সুরাইঘাট, জৈন্তাপুর ও লালাখাল বিওপির পৃথক টহলে জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় পিয়াজ ৩ হাজার ৬০ কেজি, জিরা ১২০ কেজি, ২টি গরু, ২টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা এবং ২টি পিকআপ জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।


সব মিলিয়ে দুই দিনে বিজিবি মোট ১ কোটি ৪৩ লাখ ২ হাজার ২০০ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দ মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরো

মধ্যপ্রাচ্যে যুদ্ধে এ পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদের আগের দিনও বাড়ি ফিরছে মানুষ, রাজধানী ফাঁকা

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদযাত্রা নিয়ে বাগাড়ম্বর না করে কার্যকর পদক্ষেপ নিন: ই.আ. মহাসচিব

দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা

জৈন্তাপুরে ঈদ শুভেচ্ছা ও ত্রাণ কার্য বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক

ঈদযাত্রায় হতাহতের ঘটনায় জামায়াতের গভীর শোক ও উদ্বেগ

ঈদের পর দিন সিলেটে পুনর্মিলনীতে যোগ দেবেন জামায়াত আমির

ভোটে বিতর্ক, ভেতরে ভাঙন-বিশৃঙ্খল বিসিবি!