রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গোয়াইনঘাটে বসতবাড়িতে ঢুকে হামলা ও লুটপাট, মা-ছেলেকে গুমের হুমকি মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন ভিপি মিজান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী বিশ্বনাথে বৃহত্তর আমতৈল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অর্থ সংকটের ছাপ দিরাইয়ের ঈদের বাজারে সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন আবুল কাহের শামীম ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা - সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ (বালক-বালিকা অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কুলাউড়া সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। 

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুকের সভাপতিত্বে ও কমিটির সদস্য  নাজমুল বারী সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদিন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান খাঁন ও শামীম আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. জাকির হোসেন, ভুকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক, ছাত্র সমন্বয়ক নাহিদুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকী, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, ছাত্র সমন্বয়ক আদনান চৌধুরী ও জাকির আহমদ প্রমুখ।

টুর্নামেন্টে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। আগামী ১৬ জানুয়ারি বিকাল ৩টায় কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

এই সম্পর্কিত আরো

গোয়াইনঘাটে বসতবাড়িতে ঢুকে হামলা ও লুটপাট, মা-ছেলেকে গুমের হুমকি

মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন ভিপি মিজান

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী

বিশ্বনাথে বৃহত্তর আমতৈল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অর্থ সংকটের ছাপ দিরাইয়ের ঈদের বাজারে

সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন আবুল কাহের শামীম

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে

মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার