রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

সিলেটে এনা পরিবহনের ম্যানেজারের অটোরিকশা থামিয়ে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ছিনতাইকারীরা পাঁচটি মোটরসাইকেলে এসেছিলেন এবং সবার মাথায় হেলমেট ছিল বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এনা পরিবহনের কর্মচারীদের অভিযোগ সূত্রে জানা যায়, এনা পরিবহনের কদমতলি কাউন্টারের ব্যবস্থাপক আজ বেলা সাড়ে ১১টার দিকে ক্যাশিয়ারসহ তিনজনকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় শাহজালাল উপশহরের দিকে একটি ব্যাংকে যাচ্ছিলেন। পথে হুমায়ুন রশীদ চত্বরের পাশে পাঁচটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা অটোরিকশার পথ রোধ করেন। এ সময় তারা ধারালো অস্ত্র দেখিয়ে যাত্রীদের ব্যাগে থাকা ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আশপাশে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে পাঁচটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ছিনতাইকারীরা ১০ জন ছিলেন এবং সবার মাথায় হেলমেট ছিল। একটি মোটারসাইকেলের নম্বরপ্লেট স্কচটেপ দিয়ে ঢাকা ছিল। অন্য চারটির কোনো নম্বরপ্লেট ছিল না। এ বিষয়ে এনা পরিবহনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এর মধ্যে পুলিশ ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত