রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার

সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি মহিন উদ্দিন (৩২)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নৈগাং এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। সে সুরমা ইউনিয়নের মৃত আরব আলীর পুত্র।

মামলার বিবরণে জানা যায়, ভিকটিম সুনামগঞ্জ সদর উপজেলার ভৈষারপাড় এলাকার স্কুলছাত্রী। প্রায়ই অভিযুক্ত মহিন উদ্দিন ওই স্কুল ছাত্রীকে উত্যক্ত করতেন এবং অপহরণের হুমকি দিতেন। গত ১৬ অক্টোবর রাত ৮টার দিকে মহিন উদ্দিন ও তার সহযোগী ভিকটিমকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে জাহাঙ্গীরনগর ইউনিয়নের এক সহযোগীর বাড়িতে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে ১৮ অক্টোবর রাতে তারা ভিকটিমকে বাদেরটেক এলাকায় তার খালার বাড়িতে ফেলে চলে যায়।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “অভিযুক্ত মহিন উদ্দিনকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।”

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত