রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ড বাদে মনসুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৪ অক্টোবর) বাদ এশা বাদ মনসুরে এ সভার আয়োজন করে কুলাউড়া থানা পুলিশ। 

উক্ত সভায় উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন  কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, বিট অফিসার জুনেদ আহমেদ, কুলাউড়া সরকারি কলেজের সাবেক জিএস রওশন, পৌর বিএনপি আহব্বায়ক কমিটির সদস্য জুবের খান, বিশিষ্ট ব্যবসায়ী সুরমান আহমেদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির খসরু, সাংবাদিক একেএম জাবের, মহিউদ্দিন রিপন, ছাত্রদল নেতা হাবিবুর রহমান টিপু, জুলাই যুদ্ধা নাহিদুল ইসলাম, লিংকন তালুকদার, শেখ বদরুল হোসেন রানা, রাদিউজ্জামান নাহিদ, জসিম আহমেদ, পান্না আহমেদ, সুহেল আহমেদ প্রমূখ।


এছাড়াও মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, স্কুল,কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 

অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল আজমল হোসেন বলেন, মাদক, সুদ, জুয়া, চুরি, ছিনতাই, সন্ত্রাস, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন, চোরাচালান, ইভটিজিং, বাল্যবিবাহ, অনলাইন ক্যাসিনো ও সাইবার ক্রাইম দমনে পুলিশ তৎপর রয়েছে। জনগণের পুলিশ হিসেবে জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম। 

সভায় বক্তারা বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষ পুলিশের আরও কাছে আসতে পারছে, সহজে তথ্য দিতে পারছে এবং সেবা গ্রহণ করছে। এতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। 

প্রতিটি বিটে একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। তারা নিয়মিত এলাকাভিত্তিক সভা, সন্ত্রাস ও মাদকবিরোধী প্রচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। 

পুলিশ প্রশাসন জানায়, ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে, যাতে একটি নিরাপদ, সচেতন ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত