রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

সিলেটে দুই অভিযানে ১০ জন আটক

সিলেটে দুটি স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা থেকে ৮ জন ও বুধবার শিবগঞ্জ থেকে ২ জনকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে বাদামবাগিচা ৪নং গলির মামুন মিয়ার গ্যারেজে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করা হয়।

আটককৃতরা হলো- রংপুর জেরার মিঠাপুকুর থানার শুক্কুরহাট গ্রামের মোখসেদের ছেলে আজহার (৩৫), একই থানার হাতিমপুর গ্রামের মোখলেছুরের ছেলে ফজর আলী (৩০), সন্তোষপুর গ্রামের লাল মিয়ার ছেলে তারিকুল (৩২), মির্জাপুর গ্রামের আফজাল মিয়ার ছেলে সাহাদুল (৩৫), সাংমারি গ্রামের তোফাজ্জলের ছেলে বেলাল (৪৫), দিনাজপুর জেলা সদরের মুরাদপুর গ্রামের মৃত আফতার উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫০), বগুড়া জেলার সারিয়াকান্দি থানার নাবছি গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে জিয়াউর রহমান (৩৫) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগনিয়া গ্রামের মাহাবুবের ছেলে লিখন (৩০)।

এদিকে, বুধবার রাত পৌনে ১০টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন শিবগঞ্জ হাতিম আলী মাজারের বিপরীতে সৌরভ স্টোরে অভিযান চালিয়ে অবৈধ বিদেশি সিগারেটসহ একজনকে আটক করা হয়।

সৌরভ স্টোর থেকে আটককৃত সৌরভ মিয়া (২৫) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দেবগ্রামের মো. ফারুক মিয়ার ছেলে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে কোতোয়ালী থানাধীন বন্দরবাজারস্থ ‘সিদ্দিক স্টোর’ থেকে পারভেজ (৩৬) নামক অপর এক ব্যক্তিকে আটক করা হয়। পারভেজ কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বিনয়গড় গ্রামের মৃত ইউসূফের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুইজনের কাছ থেকে ৭৭০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। জব্দকৃত সিগারেটের বাজার মূল্য প্রায় ১ লাখ ৫৮ হাজার টাকা।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত