রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মা–মেয়ে নিহত, আহত ১০

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভোররাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা–মেয়ে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন যাত্রী। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর আনুমানিক ৬টা ৫ মিনিটের দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা এলাকায় সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জগামী সেন্জুতি ট্রাভেলসের একটি এসি বাস (রেজি. নং ঢাকা মেট্রো ব-১৫-৬০৮২) নিয়ন্ত্রণ হারিয়ে রুহুল আমিনের বাড়ির সামনে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হন।

নিহতরা হলেন— মাঞ্জুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। তারা ঢাকার রায়েরবাগ কদমতলী, মেরাজনগর বি-ব্লকের বাসিন্দা।

আহতদের মধ্যে রয়েছেন— মাহদিয়া (১৮), ওমর ফারুক (১২), আসাদুজ্জামান (৪৭), মনিরুল ইসলাম (৪৯), ছাবিহা জান্নাত (১৬), নাসরিন (৩০), সৈয়দা মাসুমা খাতুন (৪০), এস এম শাহ নেওয়াজ (৪৯), রোকসানা পারভীন (৪২) এবং সুমাইয়া (১৩)।

দুর্ঘটনার পর শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ১০ জনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জানা গেছে, নিহত ও আহতরা সবাই বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি), দিলকুশা, ঢাকায় কর্মরত সদস্যদের পরিবারের সদস্য। তারা ১১টি পরিবারের মোট ৪১ জন নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যাচ্ছিলেন।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মো. সাইফুল ইসলাম ফোর্সসহ এবং জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা পরিচালনা করেন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখেন। দুর্ঘটনা বিষয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে নজরদারি অব্যাহত রেখেছে।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত