রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

দক্ষিণ সুরমায় রেললাইনে পড়ে ছিল জৈন্তাপুরের কলেজছাত্রের লাশ

দক্ষিণ সুরমায় রেললাইন থেকে মতিউর রহমান (২৭) নামে এক কলেজছাত্রের খণ্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারনা করা যাচ্ছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমায় সিটি করপোরেশন ডাম্পিং পারাইরচক এলাকার রেললাইন থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, নিহত কলেছছাত্র মতিউর রহমান জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে। পড়ালেখার পাশাপাশি মতিউর রহমান স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। 

এ বিষয়ে তাঁর বড় ভাই রিয়াজুল ইসলাম বলেন, 'মতিউর আমাদের ৭ ভাই বোনের মধ্যে সবার ছোট এবং অতি আদরের। এমসি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র এবং তার পরিক্ষা চলছে। গতকাল সকালে আমার বোনের উপশহরস্থ বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি, কি কারণে এমন হলো, আমরা কোনভাবেই বুঝে উঠতে পারছি না, মতিউর রহমানকে হারিয়ে পরিবারের সদস্যরা অনেকটা দিশেহারা।' 


রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, ঘটনাটি তদন্তাধীন। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও সকল দিক খতিয়ে দেখা হচ্ছে। একটি মামলা দায়ের করা হয়েছে।


এ ব্যাপারে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ঘটনার খবর পেয়েছি রেলওয়ে পুলিশ বিষয়টি অবগত করেছেন।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত