রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে ড্রেজার বোমার আগ্রাসন বন্ধসহ পাঁচ দফা দাবীতে বিক্ষোভ

সুনামগঞ্জে ইজারা প্রথা বাতিল করে বালু-পাথর মহালে সনাতন পদ্ধতিতে বারকি শ্রমিকদের কর্মের ব্যবস্থা করা ও ড্রেজার বোমার আগ্রাসন বন্ধসহ পাঁচ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বারকি শ্রমিক সংঘ।


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, ড্রেজার মেশিনের মাধ্যমে সুনামগঞ্জের যাদুকাটা ও ধোপাজান চলতি নদী থেকে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভয়াবহ ক্ষতি হচ্ছে। এছাড়াও বারকি শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছেন। যার ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন পার করছেন বারকি শ্রমিকরা।


ধোপাজান চলতি নদীতে বিআইডব্লিউটিএ আইনের ব্যত্যয় ঘটিয়ে ভিটবালি উত্তোলনের অন্যায় ও বেআইনি কার্যাদেশ বাতিল, রাতের বেলা খনিজ বালি লুটপাট বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তারা।

সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে ও সিদ্দিকুর রহমানের পরিচালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহসভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, বারকি শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, বারকি শ্রমিক নাসির উদ্দীন প্রমূখ।


সমাবেশ শেষে পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত